চুয়াডাঙ্গা বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন

সেলিম রেজা, চুয়াডাঙ্গা।।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন স্থাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

পরিদর্শনকালে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা সহ সার্বিক বিষয়ে খোজঁখবর নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে,  সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন স্থাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরিদর্শনকালে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা সহ সার্বিক বিষয়ে খোজঁখবর নেন এবং আরো মানসম্মত নরমাল ডেলিভারি সেবা  প্রদান করা সম্ভাব সেই বিষয়ে বিভিন্ন দিক-নির্দশেনামূলক পরার্মশ প্রদান করেন। ডিসি মহোদয় স¦াস্থ্য কেন্দ্রের উপস্থিত নরমাল ডেলিভারি ক্লায়েন্টদের সাথে সরাসরি কথা বলে সন্তোষ প্রকাশ করেন।

জেলা পর্যায়ে এই স্বাস্থ্য কেন্দ্রটি কয়েকবার ১ম স্থান অধিকার করায় ও নিরাপদ নরমাল ডেলিভারীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কেন্দ্র দায়িত্বরত স্বাস্থ্য পরির্দশীকা মোছাঃআফরিন আরা সহ সকলকে অভিনন্দন জানিয়ে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে একই দিনে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি পরির্দশনে আসেন ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহম্মেদ।

তিনিও কেন্দ্রের কার্জক্রমে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন। উল্লেখ্য: বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিগত ৫ বছর ধরে প্রতিমাসে আনুমানিক ২০ থেকে ২৫ টি করে নরমাল ডেলিভারী করানো হয়ে থাকে বলে জানিয়েছে স্বাস্থ্য কেন্দ্রর পরির্দশীকা মোছাঃ আফরিন আরা। এছাড়া পরপর ৫ বার জেলায় ১ম স্থান অধিকার অর্জনের গৌরব অর্জন করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ