চুয়াডাঙ্গা ওয়েলফেয়ার এসোশিয়েশন : প্রতিবন্ধি ও দূস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৮ জুন, ২০১৮, ৩:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা ওয়েলফেয়ার এসাশিয়েশন প্রতিবন্ধি ও দূস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেছে।

১৮ জুন ২০১৮ বিকাল ০৬:০০ টার সময় এ বিতরণ অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা সদর উপজেলার ভূলটিয়ার (নয়মাইল) মেসার্স আর এম ব্রিকস অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব, আব্দুল মোতালেব, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব, শাখাওয়াৎ হোসেন টাইগার, বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জনাব, এ.এন.এম আসিফ ও কাজী তারিকুজ্জামান লাল্টু, জনাব, সাইফুল ইসলাম স্বপন মাস্টার, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জনাব, মোঃ আলমগীর হোসেন ও জনাব, সাইফুদ্দীন আহম্মেদ সোহাগ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে ভুলটিয়া গ্রামের মোজাম্মেলের হোসেনের ছেলে প্রতিবন্ধি বাপ্পিকে একটি হুইল চেয়ার ও একই গ্রামের নূর ইসলামের মেয়ে রজনী খাতুনকে এবং মর্তূজাপুর গ্রামের মৃত. শুকুর আলীর স্ত্রী রাজিয়া খাতুনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ