চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৭ অপরাহ্ন

অল-আমিন, জীবননগর, চুয়াডাঙ্গা।।

১০ দিন ধরে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। এই বৃষ্টিতে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা।

শুক্রবার সকালে থেমে থেমে এই বৃষ্টি অব্যাহত ছিল। ফলে খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। মাঝে মাঝে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমছে না শীতের তীব্রতা। সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জালিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, শীতের তীব্রতার সাথে বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ