চুয়াডাঙ্গায়  ইতালি ফেরত সাব্বির করোনায় আক্রান্ত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৪:৪৫ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জ্বর, কাশি আক্রান্ত ইতালি ফেরত সাব্বিরের শরীরে করোনা ভাইরাস সনাক্ত নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন এই যুবকের করোনা ভাইরাস সনাক্ত করেছে।

চুয়াডাঙ্গা সদর সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। ওই যুবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

জানা গেছে গত ১২ মার্চ ওই যুবক ইতালি থেকে বাড়ি আসেন। ঢাকা থেকে আইডিসিআর টিম এসে পরীক্ষা নিরিক্ষার পর আজ দুপুরে নিশ্চিত করেন সাব্বির করোনা ভাইরাসে আক্রান্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ