বিশেষ প্রতিবেদক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের রিফিউজি কলোনিপাড়া এবং ৭ নং ওয়ার্ডের থানাপাড়ায় ১০৩ টি পরিবারে আজ পুনরায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

আলু, পেঁয়াজ, মাস্কসহ বিভিন্ন ধরণের সহায়তা পৌঁছে দেওয়া হয় লকডাউনের আওতাভূক্ত দুঃস্হ পরিবারগুলোর মাঝে এবং ইতিপূর্বে তাদের পরিবার প্রতি ১০ কেজি চাল পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র জনাব মতিয়ার রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান মন্জু।
অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরী থেকে শুরু করে ত্রাণ যথাযথভাবে বিতরণে সার্বিক সহযোগিতার জন্য মেয়র মহোদয়সহ তার টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতা।

তিনি লকডাউন চলমান অবস্হায় স্বাস্হ্যসেবাসহ যেকোনো প্রয়োজনে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন-
★ডাঃ আবু হেনা মোহাম্মাদ জামান শুভ (ইউএইচ এ্যান্ড এফপিও)—০১৭১১৭০৮৩৮০
★মোঃ মহিউদ্দিন,সহকারী কমিশনার (ভূমি)—০১৯১৮০১৪৮৩৪
★মোঃ ওমর ফারুক, নাজির, ইউএনও অফিস—০১৭১৮৮৯৭৫৮৮

লকডাউন এলাকার অধিবাসীবৃন্দের প্রতি উপজেলা নির্বাহী কর্শকর্তা বলেন, ”সম্মানিত লকডাউন এলাকার অধিবাসীবৃন্দ, আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা বাইরে আছি আপনাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য। নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করুন।”
You must be logged in to post a comment.