চুয়াডাঙ্গার দামুড়হুদা উত্তর চাঁদপুর অঞ্চল হতে ৪০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১ জন মাদক ব্যবসায়ী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ||

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তারকে রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০১৯ )ইং তারিখ আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি বজলুর রশীদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন উত্তর চাঁদপুর গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে ০৮:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন উত্তর চাঁদপুর গ্রামেরে ৩৩নং কুনিয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ কালাম আলী (৩৫), পিতা- মৃত ফকির মোহাম্মদ, সাং- মুন্সিপুর (সরদার পাড়া), থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর কাছ হতে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

অন্যদৃষ্টি / টি ‚ এইচ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ