চুয়াডাঙ্গার তালতলার মুক্তিযোদ্ধা কমাণ্ডার’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ৩:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গা জেলার তালতলার গ্রামের মুক্তিযোদ্ধা কমাণ্ডার জনাব মোঃ আমজেদ হোসেন শুক্রবার দিবাগত রাত ০৪: ১৭ ঘটিকায় শনিবার ৩০-১১-২০১৯ ইংরেজী তারিখে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজেউন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯০ বছর | মরহুমের জানাজার নামাজ তালতলা গ্রামে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে | শোকার্ত পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এলাকাবাসী জানান তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন | নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া ।

বেলা ২:০০ ঘটিকায় গার্ড ওফ অনার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন (ADC ) জেনারেল জনাব ইয়াহিয়া ‚ সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবুুহোসেন ‚ সাবেক সাংগঠনিক জেলা কমাণ্ডার জনাব মোঃ সিরাজুল ইসলাম ‚ চুয়াডাঙ্গা সদর থানা সাবেক শান্তি কমাণ্ডার জনাব আব্দুল হালিম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ | অফিসার আফিল আহমেদের রাষ্ট্রীয় ভাবে গার্ড ওফ অনার প্রদর্শনীর পরে মুক্তিযোদ্ধা কমাণ্ডার জনাব মোঃ আমজেদ হোসেন -কে দাফন কার্য সম্পূর্ণ করা হয় |

উল্লেখ্য মৃত্যুকালে তিনি ০১ ছেলে ও ০১ কন্যা সন্তান রেখে গেছেন | তাছাড়া মুক্তিযোদ্ধা কমাণ্ডার জনাব মোঃ আমজেদ হোসেন সাংবাদিক অন্যদৃষ্ট বার্তা সম্পাদক টুকু মাহমুদ এর শ্রদ্ধেয় ফুফাত বড় দুলাভাই ছিলেন |

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ