চুয়াডাঙ্গার জীবননগর রায়পুরে আর আর এফ এর আয়োজনে ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৫:০৭ অপরাহ্ন

আল আমিন ।।

চুয়াডাঙ্গা  জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে আর আর এফ এনজিও আয়োজনে ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার  বিকালে  রায়পুর ইউনিয়নের বালিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন ১ নং ওয়ার্ড মারুফদাহ একাদশ বনাম ৮ নং ওয়ার্ড নতুন চাকলা একাদশ। খেলায় উভয় দলের হাড্ডাহাড্ডি লডায়ে শেষের দিকে  ১ নং ওয়ার্ড মারুফদাহ একাদশের খেলোয়ারের শটে আত্মঘাতিক ১ টি গোল হয়ে যায়।

নির্ধার সময়ে খেলাটি শেষ হয়ে যায়। ১ টি গোলে এগিয়ে ৮ নং ওয়ার্ড নতুন চাকলা একাদশ চ্যাম্পিয়ান হন।  খেলায়  বিজয়ীদের হাতে ৩২ ইনচি এলইউডি টিভি  পুরস্কার তুলে দেন রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ শাহ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রায়পুর ক্যাম্পের ইনচার্জ আজাদ হোসেন, আর আর এফ সমৃদ্ধি কর্মসৃচী সমন্বয়কারী  মনিরুজ্জামান মুক্ত, সাংবাদিক আল আমীন, রায়পুর ইউপি সদস্য আব্দুল হান্নান, জিয়ারুল রহমান জিয়া, রায়পুর আট নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,রায়পুর আর আর এফ এর অফিস কর্মকর্তা সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আল জুবায়ের শুভ,সমাজ উন্নয়ন কর্মকর্তা কাউছার আলী, আবুল হাসেম, আরিফুল ইসলাম,সুমন আহম্মেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

খেলায় রেফারি করেন গোলাম মোস্তোফা  লাইচম্যানে ছিলেন মিকাইল হোসেন   সবুজ মিয়া ধারাভাস্যকারে ছিলেন আব্দুল সামাদ ইমরান হোসেন। ফাইনাল খেলাটি দেখার জন্য পচুর পরিমান দর্শক উপস্থিত ছিলেন। এবং আর আর এফ এনজিও সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ