চুয়াডাঙ্গার জীবননগরে জমিজমাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ২

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

আল আমিন, জীবননগর, চুয়াডাঙ্গা।।

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কয়া গ্রামে জমিজমা ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজার শাবোলের আঘাতে চাচা ইসরাফিল (৫৫) নিহত হয়েছে।

এব্যাপারে নিহত ইসরাফিলের ছেলে সুমন বাদি হয়ে জীবননগর একটি হত্যা মামলা করেছেন। নিহত ইসরাফিল (৫৫) হোসেন জীবননগর উপজেলার কয়া গ্রামের মসিজদ পাড়ার ইদ্রিস আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে আহত ইসরাফিল মারা যায়। এ ঘটনায় পুলিশ নিহত ইসরাফিলের ভাতিজা ঘাতক মিলন(৩৫) ও ভাই ইব্রাহিম (৫০) কে গ্রেপ্তার করেছেন।

নিহত ইসরাফিলের ছেলে ইস্তিয়াক হোসেন সুমন জানান,পারিবারিক জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে আমার চাচাত ভাই মিলন আমাদের সাথে প্রায়ই আমাদের সাথে ঝগড়া বিবাদ করে তারই জের ধরে আজ বিকালে আবারও ঝগড়া শুরু করে আমাদের সাথে মিলন। এক পর্যায়ে মিলন ঘর থেকে ধারালো শাবল বের করে এনে আবার বাবার মাথায় আঘাত করে। শাবলের আঘাতে আবার বাবা গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আমরা ও স্থানীয় লোকজন আমার বাবাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়। তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় যশোরে মারা যায়।

ওসি আরো জানান,এ ঘটনার নিহতের ছেলে ইস্তিয়াক হোসেন সুমন বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘাতক ভাতিজা মিলন ও মিলনের পিতা ইব্রাহিমকে গ্রেপ্তার করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ