মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) ।।
সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে ‘উন্নয়নে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে উন্নয়ন র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর ফিতা কেটে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহুল করিম, কৃষি অফিসার মো:মাহমুদুল হাসান,মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা শিক্ষা আফিসার এম.জি.এম সারোয়ার হোসেন, উপজেলা প.প অফিসার আজমল হক, সামজসেবা অফিসার মুইনুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আলহাজ্ব আবু সাঈদ ইসলাম, ১০নং পুনট্রি ইউনিয়ন চেয়ারম্যান মো: নুর-এ-কামাল,অফিসার ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মেলায় সরকারী বিভিন্ন উদ্যোগের সাফল্য, জনপ্রিয়তা ও গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার লক্ষ্যে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং দিনভর উৎসবে চলে লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.