চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস

নীলফামারী প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি আগামীকাল বুধবার চালু হচ্ছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করবেন। ভারতের পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিতালী এক্সপ্রেস বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসবে। ইতোমধ্যে ট্রেনটির ট্রায়াল রানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, বাংলাদেশ-ভারতের ভিসাসহ অন্যান্য জটিলতার অবসান হওয়ায় পহেলা জুন থেকে মিতালী এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি ৪০৯ জন যাত্রী নিয়ে ভারত সীমান্তের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। এই ট্রেনটি সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার চলবে।

কুষ্টিয়ায় শিক্ষকের কবজি কেটে নিল দুর্বৃত্তরা

সূত্রমতে, বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার চলাচল করবে। যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেনটিতে রংপুর বিভাগের পাসপোর্টধারী যাত্রীর জন্য দুটি কোচ বরাদ্দ রয়েছে। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের অবশ্যই কোভিড-১৯ এর টিকা গ্রহণের সনদ থাকতে হবে। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসিবাথ-৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট-৩ হাজার ৮০৫ টাকা, এসি চেয়ার-২ হাজার ৭৫ টাকা।

পাঁচ বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ শতাংশ ছাড় দিয়ে ট্রেনে ভ্রমণ ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি ভাড়া নিধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা। মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশে যাত্রাপথে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে ৩০ মিনিট অবস্থান করবে। গত ২৭ মার্চ বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেনটি চলাচলের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে দীর্ঘ ৫৮ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত রেলপথটি পুনরায় চালু হওয়ায় বেজায় খুশি নীলফামারীসহ রংপুর বিভাগের মানুষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ