স্টাফ রিপোর্টার।।
রাজশাহী চারঘাট পৌরসভায় গরিব অসহায়দের ভিজিএফ চাউল আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। মনিটরিং (ট্য্যাগ অফিসার) কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়নি।
শুক্রবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিজিএফ চাউল বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওর্য়াডে ৩ হাজার ৮১ জনের জনকে প্রায় ৬২ ম্যাট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
অথচ জন প্রতি ২০ কেজি করে চাউল বিতরণের কথা থাকলেও প্রতি জনকে ৫ থেকে ১৫ কেজি চাউল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এসময় পৌরবাসী ভিজিএফ র্কাড ধারী সোনাবান, টুটুল, রাজিয়া, বেগম,সুফিয়া, আরিজানসহ অরো অনেকে অভিযোগ করে বলেন, কাউন্সিলর নিজ সার্থে জনবুঝে কার্ড দিয়েছে।
তদুপরি কার্ড প্রাপ্তরাও সঠিক পরিমান চাউল পায়নি। ৪ নং ওর্য়াডের কাউন্সিলর অনেকের টিপ স্বাক্ষর নিয়ে অল্প পরিমান চাউল দিয়েছে, এবং চাউল বিষয়ে প্রতিবাদ করতে গেলে গালমন্দ দিয়ে তাড়িয়ে দিয়। এই সত্যতা নিশ্চিত করে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শেফালি বেগম বলেন ওই কাউন্সিলর ৩-৪ বস্তা চাউল তার হেফাজতে সরিয়ে নিয়েছে।
শুক্রবার সরকারী ছুটি থাকায় উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী হায়দারকে মুঠো ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্ত পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল জানান, ইউএনও সাদিয়া নুরিয়ার কাছে ট্যাগ বা মনিটরিং অফিসার চেয়েছিলাম যাতে করে সঠিক ভাবে চাউল বন্টন করা যায়। তদুপরি থানা ওসি নজরুল ইসলমকে অবগত করেছিলাম। কিন্ত তা সম্ভব হয়নি।
ইউএন (ভারপ্রাপ্ত) সাদিয়া নুরিয়া বলেন, ভিজিএফ চাউল বিতরণে কোন অভিযোগ তিনি পাননি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.