চলে গেলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ৫:০৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান আজ (২০ জানুয়ারি) সোমবার সকাল ৫ টার সময় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়,বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।আজ বাদ আসর নামাজ পিটিআই স্কুল মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য বিরেন শিকদার,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু,মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু,মাগুরা পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম,জেলা যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ