মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।
মরহুম জননেতা অাছাদুজ্জামানের
সহধর্মিণী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, সাবেক সংরক্ষিত মহিলা অাসনের এমপি কামরুল লাইলা জলি ও এ্যাড. শফিকুজ্জামান বাচ্চুর মা, সাবেক জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা জামান (৭৫) আর নেই। অাজ ২৮ জুন রবিবার বিকাল ৫ টা ১৫ মিনিটে তিনি বার্ধক্য জনিত কারনে মাগুরা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২৯ জুন সোমবার সকাল ১০ টায় মাগুরা পিটিআই স্কুলের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু জানান, মাগুরার বহু লড়াই সংগ্রাম আর ইতিহাসের স্বাক্ষী মনোয়ারা জামান ছিলেন একজন মহিয়সী নারী। তিনি এ্যাড. আছাদুজ্জামান এর সংসার সামলানোর পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে মাগুরার মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
মনোয়ারা জামানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
You must be logged in to post a comment.