চলে গেলেন বিশিষ্ঠ শিক্ষা অনুরাগী কাজী আব্দুল কুদ্দুস স্যার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৩ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহি শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনের ছোট চাচা কাজী আব্দুল কুদ্দুস স্যার সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তিনি ছিলেন ছাত্র/ছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক।শুধু শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কাছে না অত্র এলাকার সকল ছাত্র/ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় শিক্ষক।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) আশি বছর।দুই পুত্র,পাঁচ কণ্যা, স্ত্রী ও আত্নীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.সাইফুজ্জামান শিখর, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার।

শুক্রবার সকাল ১০ টায় শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাযা এবং জুম্মার নামাজের পরে বরিশাট নিজ বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং বরিশাট পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ