ঘুমের আগে ৩০ সেকেন্ডের যে কাজটি অবশ্যই করা উচিত!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক।।

বেশি নয়, মাত্র ৩০ সেকেন্ড। নিজের চেহারার যত্নে কত রকমের কাজই তো করা হয় রোজ। অতশত বাদ দিয়ে রোজ রাতে বের করে নিন মাত্র ৩০ সেকেন্ড। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই একটি কাজ করলেই প্রতিদিন সকালে পাবেন ফ্রেশ ও যৌবনের দীপ্তিময় চেহারা। মুছে যাবে মুখের কালো দাগ, চোখের কোলের কালির রং হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা!

না, খুব আহামরি কোনো উপাদানের প্রয়োজন নেই। আপনার ঘরে থাকা খুব সাধারণ প্রসাধনী সামগ্রী দিয়েই এই ঝটপট রূপচর্চা সেরে নিতে পারবেন। আর হ্যাঁ, এতে কেবল বাইরে থেকেই আপনার চেহারা সুন্দর হবে না। হবে ভেতর থেকেও।

যা লাগবে

  • খাঁটি গোলাপ জল ১ টেবিল চামচ
  • জাফরানের দানা ৩/৪ টি
  • বিশুদ্ধ এলোভেরা জেল হাফ চা চামচ
  • কুসুম গরম পানি
  • ১ টেবিল চামচ কালোজিরা ফুলের মধু

যা করবেন

  • গোলাপ জলের মাঝে জাফরানের দানা ভিজিয়ে রাখুন। চাইলে আগে থেকেই ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভিজিয়ে রাখবেন, তত বেশি ভালো।
  • জাফরান রং ছেড়ে দিলে এই মিশ্রণে এলোভেরা জেল দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।
  • এক টুকরো তুলোর সাহায্যে পরিষ্কার মুখে এই মিশ্রণ মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার এক গ্লাস কুসুম গরম পানির মাঝে কয়েক দানা জাফরান ও মধু মিশিয়ে পান করে ঘুমাতে যান।

উপকারিতা

  • ত্বকের রং উজ্জ্বল ও সুন্দর করতে, ত্বক থেকে বলিরেখা ও কালো দাগ মুছে দিতে জাফরান অনন্য সাধারণ একটি উপাদান। জাফরান কেবল বাইরে থেকেই কাজ করে না, ভেতর থেকেও ত্বকের জেল্লা বাড়ায়। আর এই জাফরান যখন মধুর সাথে খাওয়া হয়, সেটা কাজ করে আরও অনেক বেশি।
  • অন্যদিকে ত্বককে টানটান, নরম ও দাগহীন রাখতে এলভেরা জেল ভীষণ ভালো কাজ দেয়। এলভেরা জেল ত্বককে একটি সতেজ ভাব দেয় যা সারাদিন বজায় থাকে। ভিটামিন ই সমৃদ্ধ এলভেরা জেল ত্বকের যে কোনো ক্ষয় পূরণ করে।
  • রূপচর্চার সবচাইতে আদি উপাদান হচ্ছে গোলাপ জল। নিয়মিত এর ব্যবহারে ত্বকে ফুটে ওঠে গোলাপের মতোই অসাধারণ জেল্লা!

পরামর্শ দিয়েছেন-

নিশাত জান্নাত (বিউটিশিয়ান ও এরোমা থেরাপিস্ট) মিট মন্সটার’স বিউটি

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ