পাবনা প্রতিনিধি।।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিপুল ভোটে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ অঞ্চলের মানুষ তাকে ঘিরে এখন নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে।
পাবনার মানুষ এখন জনপ্রীয় নেতা এমপি প্রিন্সকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।
অনেকেই আশা প্রকাশ করে বলেছেন, পাবনার তুমুল এই জনপ্রীয় নেতাকে মন্ত্রীর আসনে আসীন করে জননেত্রী শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দেবেন।
পাবনায় এক নির্বাচনী সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম বলেছিলেন, ‘এবার প্রিন্সকে মর্যাদার আসন দেবেন জননেত্রী শেখ হাসিনা’ এ বক্তব্যর পর থেকে আরও আশাবাদি হয়ে ওঠে এই এলাকার মানুষ।
পাবনার আপামর সাধারণ মানুষ ও জেলা- উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের মনের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী পরিষদে রেখে পাবনা-৫ আসনের জনগণের দির্ঘদিনের মনের আশা পূরণ করবেন।
You must be logged in to post a comment.