২১ আগষ্ট, ২০২১ শনিবার ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংগঠনের গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়।
ফার্সাপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল শ্রী খোকা টপ্প্য এর সভাপতিত্বে র্ফাসাপাড়া রক্ষাগোলা সমাজ গৃহে স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে ১৭টি রক্ষাগোলা সংগঠনের ৩২ জন নেতা-নেত্রী অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন চৈতন্যপুর রক্ষাগোলা সংগঠনের মোড়ল রামপদ রাজোয়াড়, সিসিবিভিওর শিক্ষা কর্মকর্তা ইমরুল সাদাত মিলন।
সভার আলোচ্য বিষয় ছিল গত সভার রেজুলেশন পাঠ, আলোচনা, পর্যালোচনা ও সিদ্ধান্তগ্রহণ, রক্ষাগোলা সংগঠনের কমিটিসমূহের দায়িত্ব ও কর্তব্য, সংগঠনের বর্তমান ও সাংগঠনিক বিকাশ, রক্ষাগোলা সংগঠনের সঞ্চয়, লেনদেন, পুঁজি এবং অর্থনৈতিক পরিকল্পনা, সংগঠনে নারী সদস্যদের আয় বৃদ্ধির উপায়, সঞ্চয় প্রবনতা বৃদ্ধি ও অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি, গ্রামের সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে করণীয় ও জায়গা জমির কাগজপত্র ঠিক করার কৌশল ও খাস জমি বন্দোবস্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।।
সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠন রঞ্জিত সাওরীয়া ।
You must be logged in to post a comment.