রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ এলাকার এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজা, চব্বিশনগর স্কুল এন্অড কলেজের অধ্যক্ন্যষ আহসান হাবিবসহ সুধিজন।
১৫০ জন অসহায়, ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.