নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নওগাঁর পুলিশ গাইবান্দা জেলা থেকে যেভাবে রহস্য উদর্ঘাটন পূর্বক বিপুল পরিমান স্বর্ণও টাকা উদ্ধার সহ আসামীকে আটক করলো।
জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রকিবুল হাসান ইবনে রহমান এর সহযোগীতায়, নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রবিউল ইসলাম, এস আই মোঃ বদরুদ্দোজা জিমেল (ডিবি), এএসআই মোঃ নুরুন্নবীসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নওগাঁ সদর মডেল থানার ৪ নভেম্বর মামলা নং-৫ এর তদন্ত পূর্বক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কৌশলী অভিযান পরিচালনা করে ৫ নভেম্বর শুক্রবার গাইবান্ধা জেলার সাঘাটা ও বোনারপাড়া এলাকায় দিনভর অভিযান পরিচালনা চুরি যাওয়া ১। একজোড়া ব্রোঞ্জের বালা, ওজন ৫ ভরি ৩ রতি।
২। একটি রুপার পায়ের মল যার ওজন ১ ভরি ১৪ আনা ৫ রতি।
৩। স্বর্ণ বিক্রিত মোট ৩ লাখ ৫ হাজার টাকা।
৪। চারটি শাড়ী।
৫। একটি স্বর্ণের চেইন যাহার ওজন ১ ভরি ১৩ আনা ৪ রতি ৪ পয়েন্ট।
৬/ স্বর্ণের সাগরিকা রিং ১ জোড়া যাহার ওজন ৬ আনা ৩ রতি ৪ পয়েন্ট।
৭। ভাংড়ি গলানো স্বর্ণ যাহার সর্বমোট ওজন ২ ভরি ১২ আনা ২ রতি ১ পয়েন্ট।
সর্বমোট স্বর্ণ ৫ ভরি ৩ রতি ৮ পয়েন্ট সহ স্বর্ণ উদ্ধার সহ গাইবান্দা জেলার সাঘাটা থানাধীন সাঘাটা গ্রামের মোঃ সাইদুর রহমান এর ছেলে মোঃ রাশেদ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন।
পুলিশের কৌশলী ও সাহসী অভিযানে চুরি যাওয়া বিপুল পরিমান স্বর্ণ সহ স্বর্ণ বিক্রয় করা বিপুল পরিমান টাকা উদ্ধার পূর্বক জড়ীত আসামীকে আটক করায় নওগাঁর সচেতন মহল জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।
You must be logged in to post a comment.