গরু ধান খাওয়ার জেরে  সিলেটের গোলাপগঞ্জে প্রতিবন্ধিকে পিটিয়ে নির্যাতন

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩০ অপরাহ্ন
গরু ধান খাওয়ার জেরে  সিলেটের গোলাপগঞ্জে প্রতিবন্ধিকে পিটিয়ে নির্যাতন

গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর এলাকার পনাইরচকে বাক প্রতিবন্ধি জাকির হোসেন (২৫)-কে ধারাল অন্ত্র দিয়ে কুঁপিয়ে গুরুতর আহত করেছে এলাকার একদল বিশৃংখল সন্ত্রাসী।

ঘটনাটি ঘটেছে, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার সময় স্থানীয় পনাইরচকের উঠাইয়া বিলের পাড় সংলগ্ন একটি ধান ক্ষেতের মধ্যে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল বরাবর আহত প্রতিবন্ধি জাকির হোসেনের পিতা নিজাম উদ্দিন বাদী হয়ে ঘটনার দিন রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, পনাইরচক গ্রামের সন্ত্রাসী জাকির হোসেন, কামরান, কলাই মিয়া, লুতি মিয়া, আকুল মিয়া, ফজলু মিয়া, ইলাই মিয়া, বদরুল ইসলাম, তারেক আহমদ, আনোয়ার হোসেন, দরছ আলী, সংঘটিত হয়ে চাকু ডেগার, কাঁচি দিয়ে প্রতিবন্ধি জাকির হোসেনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে জাকিরের হাত পা বেধেঁ ধারাল অস্ত্র দিয়ে তার গলায় পোছ দিয়ে রক্তাক্ত করে। এসময় জাকিরের পিতা নিজাম উদ্দিন ছেলেকে খুঁজতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে দেখতে পান কয়েকজন লোক প্রতিবন্ধি জাকিরকে মাটিতে ফেলে প্রাণে মারার চেষ্টা করছে।

এ অবস্থা দেখে নিজাম উদ্দিন জোর চিৎকার শুরু করলে আশপাশ এলাকার লোকজন দ্রæত ঘটনাস্থলে এসে প্রতিবন্ধি জাকিরকে উদ্দার করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল দ্রæত ত্যাগ করে। জাকিরের শরীরের বিভিন্ন অঙ্গে জখম, ফুলা, বুকের পাঁজরে, গলা ও হাত পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। জাকিরকে আহত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে গত ২৪ জানুয়ারি রেফার্ড করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সোমবার সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ থানার অধীনস্থ কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবন্ধি জাকিরকে হত্যা চেষ্টায় থানায় মামলা রুজু হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধি জাকির হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ