গরু চুরি করতে এসে ঘোড়া রেখে পালালো চোর,চুরি হয়েছে ২ টা গরু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৫:০৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রাম থেকে গত (৩০ ডিসেম্বর) সোমবার রাতে গোলাম রসুলের গোয়ালঘর থেকে গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে বাড়ির অদূরে পুকুর পাড়ে চুরি করা ঘোড়া রেখে পালিয়েছে চোর।ওই রাতেই পাশ্ববর্তী গোপিনাথপুর গ্রামের অসহায় কৃষক বদরউদ্দীনের গোয়ালঘর থেকে চুরি হয়েছে ২ টা গরু।

গোলাম রসুল জানান,শীতের রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে।প্রকৃতিক ডাকে সাড়া দিতে রাত আনুমানিক আড়াইটার দিকে আমি বাহিরে আসি।এ সময় চোর আমাকে দেখে দৌড়ে পালায়।পরে পুকুর পাড়ে ১ টা ঘোড়া বাঁধা দেখতে পাই।

ধারনা করা হচ্ছে ধাওয়া খেয়ে চোর চুরি করে নিয়ে আসা ঘোড়াটাকে এখানে বেঁধে রেখে পালিয়েছে।

গরু চুরি যাওয়া বদরউদ্দীন জানান,সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে গরু নাই।আমার শেষ সম্বলটুকু ও চুরি হয়ে গিয়েছে।

এ দিকে চুরি আতঙ্কে রাত পার করছে এলাকাবাসি।একের পর এক চুরির ঘটনায় জনজীবন অতিষ্ট।

এলাকাবাসি জানান,মাত্র ৩ মাসের ব্যবধানে গরু,ভ্যান,সাইকেল,বৈদ্যুতিক মোটর,বৈদ্যুতিক ট্রান্সমিটার সহ শ্রীকোল ইউনিয়নে ৩৫ টি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।প্রতিটা সময় এখন আমাদের জন্য আতঙ্কের।চুরি রোধে প্রশাসন এবং স্হানীয় নেতৃবৃন্দের নেই কোন উদ্যোগ।আমরা মনে করি এটা আইন শৃঙ্খলার চরম অবনতি।আমরা এলাকাবাসি এ সমস্যার পরিত্রান চাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ