গণ-পরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

হবিগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ৪ মে, ২০২১, ২:১৪ অপরাহ্ন
গণ-পরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জে গণ-পরিবহন চালু, শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণ, নগদ অর্থ দেয়াসহ ৩দফা দাবিতে  বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

একই সময়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রেরণ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনাল থেকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

অবস্থান কর্মসূচি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমম্মদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, হাজী ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি চলমান লকডাউনে ট্রাক, প্রাইভেটকারসহ কয়েকটি পরিবহন চলাচল রয়েছে। কিন্তু বাস পরিবহন বন্ধ থাকার কারণে শত শত শ্রমিকদের পরিবারের সদস্য অনাহারে, অর্ধাহারে জীবন পার করছেন। তাদের কোন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে না। তারা অবিলম্বে এসব শ্রমিকদের ১০ টাকা কেজি ধরে চাল, নগদ অর্থ দেয়ার দাবি জানান এবং স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহন চালু করতে হবে। অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে শ্রমিকরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ