বায়জিদ হোসেন,বাগেরহাট।।
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০১৯ এর সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সস্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় তালুকদার আব্দুল খালেককে ও সাধারণ সম্পাদক পদে এমডিএ বাবুল রানার নাম ঘোষণা করেন।
একই সাথে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. সুজিত অধিকারীর নাম ঘোষণা করেন। নব নির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আঃ সালাম, পৌর আ’লীগের সভাপতি শেখ আঃ রহমান, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাছান (মনি), পৌর সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জসিম, যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু প্রীতিশ চন্দ্র হালদার, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা সেস্বাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, সাধারন সম্পাদক হাওলাদার মোঃ তরিকুল ইসলাম,পৌর সেস্বাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক সজিব, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা সহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেত্রিবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, আগামীতে খুলনাঞ্চল তথা দক্ষিণ জনপদে শেখ হাসিনার মিশন ও ভিশনকে বাস্তবায়ন করতে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দের বলিষ্ট নেতৃত্ব অগ্রনী ভূমিকা পালন করবে। মোংল উপজেলা ও পৌর আওয়ামীলীগ যুবলীগ, সেস্বাসেবকলীগ ও ছাত্রলীগ দল কে সুসংগঠিত করতে সর্বদা তাদের যেকোন কর্মসূচি সফল করার লক্ষ্যে সর্বদা মাঠে থকার প্রত্যয় ব্যাক্ত করেন নেতাকর্মীরা।
সন্ধায় নগর ভবনে নবনির্বাচিত খুলনা মহনগর আওয়ামীলীগের সভাপতি রামপাল মোংলা উন্নয়নের স্বপ্নদৃস্টা আলহাজ্ব তালুকদার আঃ খালেক‘কে ফুলের শুভেচ্ছা যানান মোংল উপজেলা ও পৌর নেতাকর্মিরা।
You must be logged in to post a comment.