কোরবানির পাকা চামড়া নিয়ে  বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের সলঙ্গার চামড়া ব্যবসায়ীরা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।

কোরবানির প্রায় বিশদিন পার হলেও সিরাজগঞ্জের তিনটি উপজেলায় কাঁচা চামড়ার বাজার ব্যাপক মন্দা দেখা দিয়েছে। রায়গঞ্জ,উল্লাপাড়া,সলঙ্গাসহ তাড়াশ উপজেলায় প্রতিদিন যে বিপুল পরিমাণ গরু, মহিষ, ও ছাগল এর চামড়ার মজুদ হয়ে আছে সে অনুপাতে ক্রেতা নেই। এছাড়া  ট্যানারি ব্যবসায়ীরা  লবণ দেওয়া পাকা চামড়া ক্রয় না করায়। অনেক ব্যবসায়ী ক্রয় কৃত চামড়া সময়মতো বিক্রি করতে পারছে না।  পাকা চামরা নিয়ে বিপাকে পড়েছে সলঙ্গার চামড়া ব্যবসায়ী আব্দর রাজ্জাক আকন্দ ও সহকারী মোনছুর ফকির। চামড়া নিয়ে চামড়াবাজি সলঙ্গায় কোরবানী পশুর চামড়ার চেয়ে সিগারেটের মূল্যর বেশি।

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সলঙ্গাতে  কোরবানী পশুর চামড়ার দাম এক প্যাকেট ব্যানসন সিগারেটের চেয়েও কম। প্রশাসনের নেই কোন মনিটরিং। সাধারণ মানুষ বলছে, ইয়াতিমদের হক মেরে দিয়েছে মধ্যস্বত্ত্বভোগী চামড়া ব্যাসায়ীরা। গত বছরও ঈদুল আজহার গরিব এতিমদের হক কোরবানির চামড়ার দাম কম ছিল। তবে এ বছরের মত অসহনীয় দরপতন হয়নি। বলতে গেলে এ বছর চামড়া কেনার ক্রেতাই ছিল না একমাত্র ভরসা ছিল মৌসুমি ব্যবসায়ী।যারা নানা ভাবে অর্থ সংগ্রহ করে তৃণমূলে চামড়া কিনেছে। কিন্তু যে দামে চামড়া কিনেছে, সে দামে চামড়া বিক্রি করতে পারচ্ছেনা।

মফস্বলে চামড়া ব্যবসায়ীরা প্রতিটি চামড়া ৬০০ – ৮০০ টাকায় চামড়া কিনলেও।  অনেকেই তার চেয়ে অনেক কম মল্যেই চামড়া বিক্রি হয়েছে। প্রান্তিক পর্যায়ে প্রচুর পরিমাণ কাঁচা চামড়া ও রক্ষণাবেক্ষণের অভাবে গুণগত মানের অবনতি ঘটেছে যার ফলে কোরবানির চামড়া যত্রতত্র ভাবে ফেলে দেয়া হয়েছে। অনেকেই মাটির নিচে চামড়া পুঁতে ফেলেছে। যেহেতু চামড়া পচনশীল পণ্য, উপরে রাখলে গন্ধ ছড়াবে এবং পরিবেশ দুষণ হবে, সে কারণে অনেকেই মাটির খুঁড়ে চামড়া পুঁতে ফেলতে বাধ্য হয়েছে। চামড়া পুঁতে ফেলেই কি শেষ সমাধান? চামড়া হচ্ছে বৈদেশিক মুদ্র অর্জনের অন্যতম একটি পণ্য। মনে ক্ষোফ নিয়ে সলঙ্গার চামড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও মুনছুর আলী জানান,পরিকল্পিত নীতিমালার অভাবে চামড়া খাতে এখন নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের অদূরদর্শিতার কারণে লাখ লাখ পিচ চামড়া নষ্ট হয়েছে।এমনকি প্রান্তিক ব্যবসায়ীদেরকে পুঁজি হারাতে হয়েছে।

শধু চামড়া খাতেই নয়, আমাদের দেশে যে কোন পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলেই উপযুক্ত দরের অভাবে মানুষকে সর্বস্বান্ত হতে হয়। তারা আরো বলেন,আমরা প্রান্তিক ব্যবসায়ীরা অনেক বিশ্বাস করি আমাদের লবণ দিয়ে পাকা চামড়া যে গুলি ঘরে আছে যেহেতু চামড়া হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটি পণ্য। যে পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। একদিন দাম পাবো সেই আসায় আজও বুক বেঁধে বসে আছি সরকারের প্রতি।  সর্বশেষে তারা বলেন, প্রতি বছর কি পরিমাণ গরু,ছাগল কোরবানি করা হবে,তার পরিসংখ্যান সরকারের হাতে যদি থাকে। আর ট্যানারি মালিকগণ কি পরিমাণ চামড়া কিনতে পারেন,সে তথ্যও সরকারের নজরে ববিষ্যৎতে থাকা প্রয়োজন তা থাকলে চামড়া খাত আগামিতে নৈরাজ্যকর দূরনীতি ও প্রান্তিক পর্যায়ে জড়িত ব্যবসায়ীদের লোকসন গুনে সর্বস্বান্ত হতে হবে না।

নিজের চোখেই দেখলাম, মফস্বল এলাকায় ভাল মানের গরুর একটি চামড়া তিনশত টাকা থেকে সর্বোচ্চ পাঁচশত টাকায় বিক্রি হয়েছে। এত কম দামে চামড়া কেনার পরও মৌসুমি ব্যবসায়ীরা সেই মূল্যে চামড়া বিক্রি করতে পারেনি। মৌসুমী ব্যবসায়ীদের এ বছর এমনভাবে লোকসান গুনতে হচ্ছে, সেইখানে অনেক ব্যবসায়ীরা দেনাদার হয়ে পড়েছেন। অনেই চামড়া ব্যবসায়ীরা উৎসব হারিয়ে ফেলেছে। প্রকার ভেদে প্রতিটি গরুর চামড়া ক্রয় করা হয়েছিল ৭শত থেকে ৮০০ শত টাকায়  বর্তমানে প্রতিটি গরুর চামড়া ২শত ৫০ থেকে ৫০০ শত টাকায় বিক্রিয় হচ্ছে, মহিষের চামড়ার মল্য ছিল ৭শত থেকে ৮ শত  টাকা,  বর্তমানে তা ৪০০টাকায় বিক্রি হচ্ছে।  ছাগলের চামড়া ক্রয় ছিল ৮০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১০ টাকা দরে। ভেড়ার চামড়ার এখন আর কোনো মল্য নেই, ভেড়ার চামড়া ফেলে দিতে দেখা গেছে।  যদিও বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার বাজারের দুরাবস্থা দেখে শেষ পর্যন্ত তড়িঘড়ি কাঁচা চামড়া রফতানির ঘোষণা দিলেও আজও সলঙ্গাসার চামড়া ব্যবসায়ীরা চামড়া কথাও বিক্রি করতে পারেনি। শুধু পরিকল্পিত নীতিমালার অভাবে চামড়া খাতে এখন নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। যা এ লক্ষণ কোনভাবেই কাম্য নয়। যার কারণ সমৃদ্ধ অর্থনীতীর জন্য চামড়া যে ভাবে কদর থাকার কথ, তা যদি হেলায় অবহেলায় নষ্ট করে দেয়া হয়,তাহলে এর বিরুপ প্রভাব আমাদের অর্থনীতির জন্য জবে অশনিসংকেত।

আমশড়া হাফেজি মাদ্রাসার মুহতামিম আমজাদ হোসেন বলেন,  চামড়ার মূল্য ধসের ফলে সিরাগজঞ্জের তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় এয়াতিখানায়ও লিল্লাহ বোডিং এর হাজার হাজার ছাত্র ছাত্রীদের করুন অবস্থা। বর্তমানে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি – বেসরকারি উদ্যোগে ট্যানারী স্থাপন জরুরি হয়ে পড়েছে বলে অভিজ্ঞমহল মনে করেন।   কেন আজও চামড়া বিক্রি করতে পারেনি জানতে চাইলে  চামড়া ব্যবসায় আব্দুর রাজ্জাক বলেন, আমি কোরবানির গত ২০ দিন আগে সিরাজগঞ্জ চামড়া গুদামে বিক্রি করতে না পেরে আমার ৭০,০০০ হাজার টাকা দামের চামড়া আবার ফিরে এনে আবার লবণ দিয়ে পোকক্রিয়াজাত করেছি। পোকক্রিয়াজাত পাকা চামড়ার খরচ বেশি হলেও  আজও আমি  চামড়া বাজারে ট্যানারি ব্যবসায়ীদের দেখা পায়নি। চালান তুলে বিক্রি করার জন্য পাকা চামড়া নিয়ে বিপাকে পড়ে আছি ঘরে। বর্তমানে চামড়ার দাম দিন দিন কমে যাওয়ায় ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা নগদ দামে চামড়া কিনে তার লবণ মাখানোর পর বড় মহাজনের কাছে সরবরাহ করে ও দাম পাচ্ছেনা।

সঠিক দামে ট্যানারি ব্যবসায়ীদের কাছে  চামড়া বিক্রি করতে পারবোকিনা জানিনা। এবিষয়ে রায়গঞ্জ উপজেলার কয়েকজন কর্তা ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তার এব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে সচেতন ও বিবেকবান একটি মহল বলেছেন, সিগারেটের দাম চামড়ার দামের তুলনায় বেশি। সরকারের উদাসিনতাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগন অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পরেছে। বাজার মন্দা হওয়ার কারণে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ