কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের আগমনে ছাত্রলীগের  শুভেচ্ছা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:১৯ অপরাহ্ন

এন আই শান্ত,কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের আগমনে ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক মিছিল করেছে কোটচাঁদপুর পৌর ছাত্রলীগ ও পৌর কলেজ ছাত্রলীগ।
বুধবার সকাল ১১ টায় কলেজ মাঠ প্রাঙ্গণেশিক্ষার্থীদের বরন করে নিয়ে এক মিছিল করা হয় তাদের আগমনে। এই সময় “এসো হে নবিন দলে দলে বাংলাদেশ ছাত্রলীগেরর পতাকা তলে”এই শ্লোগান দিয়ে আনন্দ মিছিলটি করা হয়।
এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর ছাত্রলীগ এর সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ জাকির হোসেন লিমন, কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক সাব্বির আহাম্মেদ রিদয়, যুগ্ম-আহবায়ক খালিদ হাসান, সদস্য সচিব মহিউল হাসনাত পায়েল, সদস্য সাগর বিশ্বাস ও পার্থ বিশ্বাস সহ অন্নান্য নেত্রীবৃন্দ এবং কলেজের সাধারন শিক্ষার্থীরা।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ