উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । এই লোকের মেধা ও সাফল্য দেখলেই ঈর্ষা জাগবে।
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই কুমিল্লা বোর্ড থেকে সেরা ১০ মধ্যে থেকে মানে বোর্ড স্ট্যান্ড করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে অনার্স-মাস্টার্স দুটোই প্রথম হয়ে শেষ করেন।
তিনি ১৯৭৯ সালে বিসিএস পরীক্ষা দেন সেখানে তিনি সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হন এবং তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ে কাজ শুরু করেন।
তিনি ১৯৮৪ সালে ফুল স্কলারশিপ নিয়ে আমেরিকার বিখ্যাত বোস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান। তিনি পিএইচডি শেষ করে ১৯৮৯ সালে দেশে আসেন এবং তার কাজে ফিরেন। ৩ বছর তিনি সেখানেই কাজ করেন। তারপরে তিনি সিঙ্গাপুরে যান ।
১৯৯২ সালে তিনি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সেরা ১০টা বিশ্ববিদ্যালয়ের ১টা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে জয়েন করেন।
পরিশেষে বলি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে হাতে গোনা কয়েকজন বাঙালি শিক্ষকতা করতে পেরেছেন তার মধ্যে তিনি একজন। ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
১. এই লোক চাইলেই আমেরিকায় 1st Class জব করে লাক্সারি জীবন পার করতে পারতেন।
২. এই লোক চাইলেই সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে তার শিক্ষকতা পেশা কন্টিনিউ করে লাক্সারি জীবন পার করতে পারতেন। কিন্ত তিনি লাক্সারি জীবন ত্যাগ করে দেশে এসেছিলেন দেশের জন্য কিছু করার জন্য।
মেট্রোরেল চালু করতে ৩০০-৪০০ কোটি টাকা লাগবে. ১ বছরের বেশি সময় লাগবে। এই লোক উপদেষ্টা পদে আসার ১০ দিনের মধ্যে এক কোটি টাকায় মেট্রোরেল চালু করেন।
You must be logged in to post a comment.