কেন বিকিনি পরা ছবি পোস্ট করেছেন? ট্রোলিংয়ের মুখে হিনা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ১:০৫ অপরাহ্ন
এই ছবিটিই পোস্ট করেছেন হিনা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বিনোদন ডেস্ক।।

কালো বিকিনি। চোখে সানগ্লাস। সুইমিং পুলের জলে ঝড় তুলেছেন তিনি। ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতেও। তিনি হিনা খান।

‘বিগ বস ১১’-এ অংশ নিয়েছিলেন হিনা। রিয়ালিটি শো তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল ঠিকই। কিন্তু টেলিভিশনের ‘বউ’ হিসেবেই তাঁকে দর্শক বেশি চেনেন। ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। সেই হিনাকে এই পোশাকে দেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেছেন দর্শকদের একটা বড় অংশ।

এই মুহূর্তে বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন হিনা। সেখান থেকেই ছুটির বিভিন্ন ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। কিন্তু তা দেখে রেগে গিয়েছেন দর্শকের একটা অংশ।

কেউ লিখেছেন, ‘আপনি এ ধরনের ছবি শেয়ার করছেন কী ভাবে?’ কেউ আবার লিখছেন, ‘আপনি এত ভাল অভিনেত্রী। দয়া করে নিজের ধর্মের প্রতি কিছুটা শ্রদ্ধা দেখান।’ আবার কেউ লিখেছেন, ‘এ সব কী হচ্ছে হিনা?’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ