কীর্তিনাশা নদী থেকে কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার!

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন

শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে মোঃ মিরাজ মোল্যা ১৫ নামে এক কিশোর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯নভেম্বর সোমবার বিকালে ৪ টারদিকে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে কিশোর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করে সুরেশ্বর নৌ পুলিশ।

 নিহত মিরাজ মোল্লা তিনি বরিশালের বানারিপাড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ মিলন মোল্লার ছেলে।

স্থানীয়রা কীর্তিনাশা নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুরেশ্বর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে শনাক্ত করে মর্গে পাঠানো হয়।নিহত কিশোর মিরাজ মোল্লা নদীতে বালু বহনকারী বালগেটে শ্রমিকের কাজ করতেন। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। তার সহযোগীরা নড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সুরেশ্বর নৌ ফাড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে মৃত্যুর কারণ জানা যাবে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ