কাল পবিত্র ঈদুল আযহার জন্য প্রস্তুত আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ঈদগা মাঠ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ৮:২২ অপরাহ্ন

 সিরজগঞ্জ(সলঙ্গা) থেকে ফারুক আহমেদ।।

কাল সোমবার পবিত্র ঈদুল আযহা। যথাযথ মর্যাদায় দেশের মুসলিম সমাজ হযরত ইব্রাহিম (আ,) ও তার পুত্র ইসমাইল (আ,) এর আত্নত্যাগ উপল্যক্ষে দিনটি যথাযগ্যে মর্যাদায় পালন করবেন। সেই উপল্যক্ষে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতের জন্য সিরাজগঞ্জ সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া গ্রামে, আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত।

আবহাওয়া অনুকুলে থাকলে আগামীকাল সোমবার এখানে সকাল ৯ টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠের সভাপতির গোলবার হোসেন তষার তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙনো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিকধ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক জানান, ঈদগাহে গতবারের মতো এবারও গ্রামের ৩ টি ঈদগাহ মাঠের চেয়ে বড় ঈদগাহ মাঠ হওয়ায়  আশে পাশের গ্রাম থেকে আসা মুসল্লিদের সংখ্যা গত বারের চেয়ে বেশি বাড়বে বলে আমি আসা করি।

তাই এবার ১০০০ থেকে ২০০০ হাজার মুসল্লির জন্য সালাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আকামীতে নারী মুসল্লিদের জন্য আলাদাভাবে পর্দা সহিদ বিশেষ ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, তাদের জন্য আলাদা প্রবেশ পথেরও ব্যবস্থা করা হবে।

ঈদগাহ মাঠের কেশিয়ার অর্থ্যাৎ ব্যাবস্থাপক আলহাজ্ব হযরত আলীসহ সহকারি কেশিয়ার ও ব্যাবস্থাপক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গফুর আকন্দ জানান, ১০ আগস্ট থেকে তারা ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ শুরু করেছেন।

সবমেলে ৪ – ৫ জন শ্রমিক কাজ করে তারা ঈদের জামাতের জন্য আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত করেছে বলে তিনি জানান, তিনি সাংবাদিক ফারুক আহমেদের  মাধ্যমে সাধারণ মুসল্লিদের যারা আগামিকাল মাঠে আসবেন তাদেরকে তিনি আরো বলেন, ঈদের দিন বৃষ্টি হতে পারে তাই ঈদের দিন, ঈদগাহে আগত মুসল্লিরা জায়নামাজ ও বৃষ্টি হলে ছাতা সঙ্গে নিয়ে ঈদগাহে আসতে পারেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ