কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ সরকারিকরণে আনন্দে মুখোরিত এলাকাবাসী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১০:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ সরকারিকরণ করায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সোমবার সকালে আনন্দ ও উল্লাস করেছে কলেজ ক্যাম্পাসে। শিক্ষার্থীরা রং মাখামাখি ও মৃষ্টি খাওয়ার মধ্যে দিয়ে উল্লাস প্রকাশ করে। এবার সারাদেশে ২৭১ টি কলেজকে সরকারিকরণ করা হয়। তার মধ্যে রয়েছে ঝিনাইদহের একমাত্র কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের যশোর-কুষ্টিয়া মহাসড়কের গা ঘেষে ১৯৬৬ সালে গড়ে তোলা হয় মাহতাব উদ্দিন কলেজটি। স্থানীয় শিক্ষানুরাগী মরহুম আফসার উদ্দিন আহম্মেদের দান করা ৬ একর ৫৫ শতক জমির উপর তার পিতার নামে এ কলেজটি স্থাপন করা হয়। ১৯৬৯ সালে এটি ডিগ্রী কলেজ হিসেবে উন্নিত হয়। ২০১১ সালে এখানে অর্নাস খোলা হয়। কলেজটিতে র্বতমানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে বাংলা, সমাজবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে অর্নাস পড়ানো হয়। কলেজটিতে একজন অধ্যক্ষ ১২ জন সহকারী অধ্যাপক ও ৬৫ জন প্রভাষক রয়েছেন। শিক্ষক কর্মচারী মিলে মোট কর্মরত রয়েছে ১০৪ জন। চারটি দ্বীতল ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়।

সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল, কলেজটি সরকারিকরণ করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন । সেই সাথে তিনি আরো বলেন, বর্তমানে কলেজে যে শ্রেণীকক্ষ রয়েছে তাতে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় নতুন অবকাঠামো নির্মান করা প্রয়োজন বলে দাবি করেন।

শক্ষার্থীরা বলেন, কলেজের খেলার মাঠসহ কলেজ প্রাঙ্গন বৃষ্টির পানিতে ডুবে য়ায় এতে আমরা মাঠে খেলাধুলা করতে পারিনা দ্রুত কলেজের মাট ভরাট করে খেলাধুলা করা উপযোগী করে তোলার দাবি জানাচ্ছি।

স্থানীয়রা কলেজটিকে সরকারিকরণ করায় সল্পমূল্যে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে এবং এলাকার সুনাম বৃদ্ধি হওয়ায় ছাত্র অভিবাবক ও এলাকাবাসী সরকারকে অভিনন্দ জানায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ