বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরির সদস্য হিসেবে থাকছেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যাল কান ১৭ মে থেকে শুরু হচ্ছে। ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট ও সদস্যদের নাম মঙ্গলবার টুইটারে প্রকাশ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
জুরিতে দীপিকার সাথে থাকবেন ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার। উৎসবের শেষ দিনে পালমে ডি’অনার প্রদান করবে জুরি। ১৭ মে থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত চলবে কান উৎসব।
আরও দেখুন : ‘ভূত’ হচ্ছেন মেহজাবীন!
কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনের আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর জুরি বোর্ডের সদস্য হন।
কান জুরি উন্মোচনের পরে দীপিকা তার ইনস্টাগ্রামে বলেছেন, ফেস্টিভাল ডি কান ওয়েবসাইট তাকে একাধারে অভিনেত্রী, প্রযোজক, সমাজসেবী এবং উদ্যোক্তা বলে উল্লেখ করেছে। তার অভিনীত পিকু, পদ্মাবত এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গেহরাইয়ানের কথা ওয়েবসাইটে বলা হয়েছে। এছাড়াও ২০১৮ সালে, টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে স্থান দিয়েছে।
You must be logged in to post a comment.