এসএইচ, পাবনা প্রতিনিধি ।।
কানে হেডফোন থাকায় আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের ধাক্কায় রাজন হোসেন (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই হেডফোনের মানেই হলো ‘যমদূত’..খুবই ঝুঁকিপূর্ণ…কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্ট সকলকে…!
গত বৃহস্পতিবার ৩১ জানুয়ারী’১৯ দুপুরে পাবনার মুলাডুলি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
মৃতব্যক্তি রাজন কুষ্টিয়া ভেড়ামারা থানার কাজিরহাট গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য একটি ট্রেন হতে নেমে রেল লাইনের ধারে কাছেই প্রশ্রাব করছিল রাজন। এ সময় তার কানে হেডফোন লাগানো ছিলো।
ঠিক সেই সময়েই ঢাকা-রংপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস ঢাকা হতে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল।
হঠাৎ ট্রেনের ধাক্কায় রেল লাইনের ধারে ছিটকে পড়ে রাজন। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই তার সে মারা যায়।
মুলাডুলি স্টেশনের কর্মরত রেলওয়ের কর্মচারী রকিবুল ইসলাম জানান, ‘মৃতব্যক্তি রাজনের পকেটে ভেড়ামারা হতে ঢাকার জয়দেবপুর স্টেশন পর্যন্ত আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট পাওয়া যায়।’
তিনি আরো জানান, ‘ঘটনার সময় মুলাডুলি স্টেশনে ঢাকা হতে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ও খুলনা হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং করতে দেয়ার জন্য চিত্রা এক্সপ্রেসকে থামিয়ে রাখা হয়।’
এই সুযোগে চিত্রা এক্সপ্রেসের অন্যান্য যাত্রীর মত নিচে নামেন রাজন। এরপর রংপুর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় সে মারা যায়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.