কলমা ইউপির বংপুর মাদ্রাসা মাঠে নৌকা বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৭ অপরাহ্ন
নিরলসভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্যাতিত, নিপীড়িত, অসহায় সাধারণ মানুষদের আস্থার প্রতীক লুৎফর হায়দার রশিদ ময়না....

একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসন ভিআইপি হিসেবে পরিচিত। এ এলাকার নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নিজ জন্ম এলাকা কলমা ইউনিয়নে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনী আমেজ। এ উৎসব আমেজকে উৎসব মুখর পরিবেশে ধরে রাখার জন্য নিরলসভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্যাতিত, নিপীড়িত, অসহায় সাধারণ মানুষদের আস্থার প্রতীক লুৎফর হায়দার রশিদ ময়না।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, কলমা ইউনিয়নের আওতাধীন বংপুর মাদ্রাসা মাঠে ১৭ই ডিসেম্বর’১৮ সোমবার সন্ধ্যায় নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে এই উঠান বৈঠকে প্রধান অতিথি তানোর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু চৌধুরী এবং তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত হয়ে তারা নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীকে ১১তম সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি ভোট প্রার্থনা নিয়মিত করার খবর পাওয়া যাচ্ছে।

অপরদিকে তারা বংপুর নৌকার পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন করেন স্থানীয় সকল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ঐ এলাকার সাধারণ ভোটারেরা উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ