মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে মাগুরা শ্রীপুর সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকরা নোভেল করোনা ভাইরাস প্রতিকার জন্য সচেতন মূলক কাজ ও লিফলেট বিতরণ করলেন।
সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শ্রীপুর সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকরা শ্রীপুর উপজেলা সদর ও শ্রীপুর নতুন বাজারে সহ নানান জায়গায় জনগনকে নোভেল করোনা ভাইরাসের সচেতন মূলক কাজের অংশ হিসেবে এ কাজ করেন।
স্বেচ্ছাসেবকরা প্রথম শ্রীপুর উপজেলা সদরে নোভেল করোনা ভাইরাস প্রতিকার জন্য জনগনকে মাঝে নোভেল করোনা ভাইরাস প্রতিকারের লিফলেট বিতরণ ও পরে
শ্রীপুর উপজেলা সদরে নতুন বাজার সহ সকল স্থানে মানুষকে ঘরে অবস্হান করার পরামর্শ,সবায় মুখে মাক্স ব্যবহার এবং খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শফিউল্লাহ কর্নেল,জাতীয় দৈনিক সকাল বেলা ও ডেইলী জাগরণের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক জিল্লুর রহমান সাগর,তুহিন তৌফিক এবং শ্রীপুর ইউনিয়নের সকল সেচ্ছাসেবকরা।
এ সময় সেচ্ছাসেবকরা বলেন,আপনারা নিজে সচেতন হন এবং নোভেল করোনা ভাইরাস মহামারী হতে আমারা সবায় বাঁচতে পারবো ইনশাআল্লাহ
You must be logged in to post a comment.