গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেকর্ড ২৫ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এরা মারা যান।
করোনা সংক্রমণ ধরা পড়ার পর একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও চারজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.