আলাল হোসাইন, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্রতিরোধে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে জনগনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর নিপা বেগম, জাহানারা বেগম, শিল্পী খাতুন, আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, মহিদুল ইসলাম সরদার, রেজানুর তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ। এদিন সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় রিকশা, অটো ভ্যান ও দোকানীদের মাঝে মাস্ক ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক তথ্যাবলী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে গতকাল সোমবার জনগনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।
You must be logged in to post a comment.