করোনা ভাইরাস, নওগাঁয় ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু, ৮৫ জন আক্রান্ত

আর আর চৌধুরী, নওগাঁঃ
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৭:০৯ অপরাহ্ন

করোনা ভাইরাস, নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে  নতুন করে আরো ৮৫ জন ব্যাক্তি  হয়েছেন আক্রান্ত।বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতবিার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায়  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারি ব্যাক্তরিা হলেন, মহাদেবপুর উপজেলার ১ জন এবং সাপাহার উপজেলার একজন। নতুন ২ জন সহ নওগাঁ জেলায় সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেরে দাঁড়ালো ১০৯ জনে।

নওগাঁর ডেপুটি সভিলি র্সাজন ডাঃ মঞ্জুর-এ মোরশেদ জানান, নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। রাজশাহী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর পিসিআর ল্যাব এবং  নওগাঁ সদর হাসপাতালে এন্টিজেন প্রক্রিয়ায় ৪শ’ ৮৬ জন ব্যাক্তির নমুনা পরীক্ষা করে ৮৫ জন ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

শনাক্তের  হার ১৭ দশমকি ৪৮ শতাংশ। নওগাঁ জেলায় নতুন করে করোনা আক্রান্ত ব্যাক্তি’রউপজেলা ভিত্তিক সংখ্যা নিম্নরুপঃ- নওগাঁ জেলা সদর উপজেলায়  ৪২ জন, রানীনগর  উপজেলায়  ৪ জন,  আত্রাই উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায়  ৮ জন, বদলগাছি উপজেলায় ২ জন, পত্নীতলা উপজেলায় ১৩ জন, ধামইরহাট  উপজেলায় ১ জন, সাপাহার  উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ২ জন।

এনিয়ে নওগাঁ জেলায় সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বেরে দাঁড়ালো ৫ হাজার ৪শ’ ৩৩ জনে। অপরদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁয় নতুন করে সুস্থ্যতা লাভ করেছেন ৫৩ জন। জেলায় সর্বমোট সুস্থ্যতা লাভ করেছেন ৪ হাজার ৪শ’ ৮১ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ