করোনা কালীন ঢাকাস্থ বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

গতকাল (৫ জুলাই) রবিবার রাত ৮ টায় বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে করোনা কালীন সময়ে বৃহত্তর যশোরের জনসাধারণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি বাস্তবায়নে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা।

সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুলাহ আল মামুম।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি (অবঃ) লেঃ কর্নেল হাসান ইকবাল, ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির সহ-সভাপতি ডি অাই জি মফিজ উদ্দিন অাহম্মেদ, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ অারজ অালী, দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে এম বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান, মোঃ নুরুল ইসলাম, খাঁন জাকির হোসেন দারা, সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাছানু জামান বিপুল, এ্যাড. রইচ, মোঃ শহিদুল ইসলাম, এ্যাড. উজ্জ্বল, সৈয়দ হাসান ইমাম অারজু, মোঃ ইকরাম হোসেন সহ আরো অনেকেই।

সভায় সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত গুলি গ্রহণ করা হয়। গত ৮ মার্চ থেকে বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহত্তর যশোরের কৃতি সন্তান অধ্যাপক ড. এম,এ  জলিল, অধ্যাপক ডাঃ এম এ ওহাব সহ বাংলাদেশের যে সমস্ত ব্যক্তি বর্গ ইন্তেকাল করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার শান্তি কামনা ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

ভার্চুয়াল মতবিনিময় সভায় বৃহত্তর যশোরের চারটি জেলায় নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোরের চারটি হাসপাতালে পি,সি আর ল্যাব স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পি, সি, আর ল্যাব নিয়মিত চালু রাখা। চারটি হাসপাতালে ৫টি করে মোট ২০ টি আই,সি,ইউ বেড স্থাপন ও প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয় এবং এ বিষয়ে নির্বাচিত জন প্রতিনিধি মাননীয় সংসদ সদস্য বৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয় এবং সংগঠনের পক্ষে থেকেও সভার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহত্তর যশোরের যে সমস্ত মানুষের ব্যবসা বন্ধ হয়েছে, যারা চাকুরি হারিয়েছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ফুল চাষী, মাছ চাষী, সবজি চাষী তাঁদের সহযোগীতার জন্যে সরকার ও বৃহত্তর যশোরের দানশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য জোর অাহ্বান জানানো হয়।

প্রতিদিন বৃহত্তর যশোরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এ বিষয়ে  জনগণকে সচেতন করার জন্য জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া  হয়।যেমন মাস্ক পরা বাধ্যতামূলক শারিরীক ও সামাজিক দুরত্ব বজায় রাখা, জন সমাবেশ সৃষ্টি না করা, বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়া। এ বিষয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও সাংবাদিক বৃন্দকে এগিয়ে আসার জন্য অাহ্বান জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রালয় থেকে করোনা ভাইরাস পরিক্ষার জন্য ২০০-৫০০ টাকা ফী নির্ধারন করেছে উক্ত ফি প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহত্তর যশোরের নওয়াপাড়ায় সরকারি পাটকল বন্ধ হওয়ার কারনে নওয়া পাড়া পাটকল সহ সারাদেশের লক্ষ লক্ষ পাটকল শ্রমিক চরম বিপদের সম্মুখীন হয়েছে। সভায় সকল পাট কল শ্রমিকদের ন্যায্য পাওনা পরিষদ ও আগামীতে পি, পি, পি আর এর মাধ্যমে পাটকল চালু করে চাকুরি হারানো লক্ষ লক্ষ পাট কল শ্রমিকদের পুনরায় চাকুরির ব্যবস্থা করা।

সভায় যশোর বিমান বন্দর কে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। অত্র এলাকার জনগণকে স্বাস্থ্য বিধি মেনে আন্দোলন গড়ে তোলার জন্য অাহ্বান জানানো সহ বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ১১ টি দাবির প্রস্তাব সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ