করিম সুমনের কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮, ৭:৪৫ অপরাহ্ন

অভিনয়
-করিম সুমন

পৃথিবীতে যেজন জানে নিখুঁত অভিনয়
সকল কাজের কাজী সেজন সফল তারে কয়।
স্বামীর সাথে যে রমণী অভিনয়ে পাকা
স্বামীধনকে হাতের মুঠোয় রেখে পাশে থাকা।

সংসারে সুখ-শান্তিমত করতে হলে বাস
প্রতিদিনের অভিনয়ে করতে হবে পাস।
হৃদয় পুড়ে খাক অনলে তবু মুখে হাসি
সবাই বলে মুখের হাসি দেখতে ভালোবাসি।

অভিনয়ের অমূল্য টান কোথায় বলুন, নাই ?
জগতজুড়ে যেদিকে যাই অভিনেতা পাই।
কেনাকাটা করতে গেলেন কোন সপিংমলে
অভিনয়ের একহাসিতে বিক্রেতা যায় গলে।

রাজনীতিতে একই কথা, নেতা হতে চান ?
ঋণের টাকায় চলেন তবু করতে হবে দান।
ভাবাবেগে চোখে পানি নাও যদি বা আসে
এমনভাবে কাঁদতে হবে কপোল যেন ভাসে!

মূল্য আছে অভিনয়ের সকল খেলার মাঠে
দাম করে মাল কেনার জন্য মূল্য আছে হাটে।
ফুটবলে এর মূল্য কত সবার এখন জানা
অভিনয়ের প্যাঁচে পড়ে ম্যাচ রেফারী কানা।

পা দিয়ে বল খেলে শুধু যায় না মাঠে জেতা
খেলা ছাড়াও হতে হবে পাকা অভিনেতা।
তাই বুঝি আজ বিশ্বকাপে মারছে এমন লাফ,
অভিনয়ের কারিশমাতে জিতবে এবার কাপ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ