মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।
সবজি বাগানে বেগুন, পিয়াজ, মূলা, লাউ, সীম, শশা, করলাসহ বিভিন্ন জাতের শাক উৎপাদন করছেন। এ সবজি বাগান থেকে প্রতিদিন বিভিন্ন হাট বাজারে শাক সবজির চাহিদা পূরণসহ থানা ব্যাচেলর ম্যাচেও চাহিদা পূরণ করে যাচ্ছে।
এ বিষয়ে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, ‘আমি নিয়ামতপুর থানায় যোগদান করার পর দেখি থানার বিশাল এক চত্ত্বর পড়ে রয়েছে বিভিন্ন জঞ্জালে ভরা। যেকানো যে কেউ চলাফেরা করতে পারেন না। অকেজো হয়ে পড়ে আছে। তখন আমি চিন্তা করলাম জায়গা অকেজো হয়ে পড়ে না থেকে যদি কাজে লাগানো যায়, তাহলে কেমন হয়?’
তিনি বলেন. ‘সেই চিন্তা থেকে আমি থানা অন্যান্য অফিসারদের সাথে পরামর্শ করে তাদের সহযোগিতায় এই বিশাল শাক ও সবজির বাগান গড়ে তুলি। এখন এই বাগান থেকে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ মণ সবজি উঠে। সেই সবজি স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে থানার মসজিদ, যারা পরিচর্যা করে তাদের বেতন এবং অন্যান্য কাজ করা হয়।’
এখন থানার সবজি বাজার দেখতে অনেকেই আসে এবং মুগ্ধ হন। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের সবজি চাষ দেখে এখন এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়ে সবজি চাষে আগ্রহ দেখান।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.