ওমরাহ ভিসা গ্রহণ দুই মাসের জন্য বন্ধ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ জুন, ২০১৯, ৭:১০ অপরাহ্ন

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৭ জুন থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। গত ১৮ জুন এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি বলেন, মন্ত্রণালয় ওমরাহ ভিসার জন্য ফের আবেদন গ্রহণ করবে আগামী ১৬ আগস্ট থেকে। ৫ দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে যার মেয়াদ এক মাসের বেশি হবে না।

এ বছর ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসার জন্য আবেদন করেছেন। তার মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসল্লি সৌদি আরব পৌঁছেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ