এমপি ওমর ফারুকের পথ সভায় পথে পথে জনতার ঢল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৩ অপরাহ্ন
আমি আপনাদের সন্তান হিসেবে আছি। আপনারা মূল্যবান ভোট নৌকায় মার্কায় দিন...

একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র বাকি ২৭ দিন। এ উপলক্ষে রাজশাহী-১ আসনে প্রার্থীদের পথ সভার মাধ্যমে গণসংযোগ জমে উঠেছে।

সোমবার বিকেল হতে রাত পর্যন্ত তানোর উপজেলার কামারগাঁ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চারটি স্থান এবং হাতিশাইল গ্রামের মোড়ে পথ সভাতে পথে পথে জনতার ঢল পড়েছে। এ সময় অসহায় নির্যাতিত, নিপীড়িত সাধারণ ভোটারদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন (এমপি)। সকলের কল্যাণ কামনায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন (সাবেক) শিল্পপ্রতি মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান তানোর গোদাগাড়ীর সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী।

তিনি মা বোনদের লক্ষ্য করে বলেন, আপনাদের সন্তানকে বাদ রেখে অন্য কারো সুন্দর সন্তানকে দিতে চাইলে যেমন কাউকে নেবেন না। তেমনি আমি আপনাদের সন্তান হিসেবে আছি। তাই অন্য কাউকে ভোট না দিয়ে আপনাদের মুল্যবান ভোট নৌকায় দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সে কারণে সকলের প্রতি নৌকার পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন (এমপি) ওমর ফারুক চৌধুরী।

এদিকে, পথ সভাগুলোতে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, সাধারণ সম্পাদক সুফিকামাল মিন্টু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফায়েল হোসেন, নির্মল সরকার, কামারগাঁ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ঈদে মিলাদুন নবী প্রতাপ মৃধা, সারডিলার কামারগাঁ বাজার ব্যবসায়ী বিকাশ কুমার, শ্রীখন্ডা বালিকার রমেন কুমার, মুকুল কুমার, আপেলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐ পথসভার স্থানগুলোতে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।

অপরদিকে, কামারগাঁ ইউনিয়ন পরিষদে বিভিন্ন কার্ড পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা নেয়ার অভিযোগ তুলেছেন অনেকে। এছাড়া অসহায় নির্যাতিত, নিপীড়িত সাধারণ মানুষদের হাতে কার্ড দেয়ার কথা বলেন রেবিনা খাতুন। তার কথাতে সবাই করতালি দিয়েছে। এমপি ওমর ফারুক চৌধুরী এসব কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করে না করে বলেন, আগামীতে এ সব বিষয় দেখবেন বললে অসহায় ও নির্যাতিতরা (এমপির) কথাই মুহুর্মুহু করতালি দেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ