একেএমবাবু, রাজশাহী প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ ভিআিইপি আসন হিসেবে পরিচিত রয়েছে তানোর ও গোদাগাড়ী। এ দুটি উপজেলায় ৩০ ডিসেম্বরকে সামনে রেখে দিন যত ঘনিয়ে আসছে নৌকার পক্ষে জোয়ার ততই যেনো বাড়ছে।
বাজার, পাড়া-মহল্লা অলিগলিতে এবং চা দোকানে গরম চায়ের আড্ডায় যেনো রাজশাহী-১ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আলাপ আলোচনা চলছে- ‘জিতবে আবার নৌকা ‘
এদিকে সব খানে রব উঠেছে ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী পথসভায়। নৌকা মার্কার বিজয়ের গান এখন বইতে শুরু করেছে উৎসব মুখর পরিবেশ।
প্রত্যক্ষসূত্রে জানা গেছে, শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির রাতল, হাড়দো, কাঁঠালবাড়িয়া, গোদাগাড়ী রিশিকুলের করিশা, সরনজাই বাজার, সরকারপাড়ার পথসভাগুলো সফল হয়েছে।
চান্দুড়িয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসুল্লিদের সাথে নৌকার পক্ষে গণসংযোগ করেন এমপি। তিনি উপস্থিত হওয়ার কারণে ঐ সব এলাকা নৌকার পক্ষে উৎসবে পরিণত হয়।
সরেজমিন দেখা গেছে, এমপি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের লক্ষ্য করে রাজশাহী ১ আসনের নৌকার মাঝি বলেন, ‘আসছে ৩০ ডিসেম্বর সারাদিন হবে নৌকা বিজয়ের দিন।’
তিনি বলেন, ‘চারনেতার একনেতা মামা কামারুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি রাজনীতিতে এসেছি। আমার চলার পথে কোনো ভুল হয়ে থাকলে হাত জোড় করে ক্ষমা চাইছি-ক্ষমা করবেন।’ তিনি নৌকাতে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘এবার আওয়ামীলীগ রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে তানোরকে শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আমি কখনো কোনো মানুষকে দিবো বলে, ওয়াদা করি না কিন্তু ওয়াদা করলাম-এই আসনে কোনো কাঁচারাস্তা থাকবে না। কেউ বেকার থাকবে না।’
তিনি আরো বলেন, ‘সব ভুলে এবারো নৌকাতে ভোট দিন। আপনাদের সব ধরনের দাবি পূরণ করা হবে। যে উন্নয়ন করা হয়েছে শিক্ষা, কৃষিসহ রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি।’
এই সব উন্নয়নের কথাগুলো তুলে ধরে তিনি বলেন, ‘আবারো আওয়ামী সরকারকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা ধরে রাখার জন্য সবার সার্বিক সহযোগিতা চাই।’
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নৌকা প্রতীকের তরুণ ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তানোর-গোদাগাড়ীর সাংসদ ওমর ফারুক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ২০২১-ভিশন বাস্তবায়ন ডিজিটাল গঠন করতে হলে জননেত্রী শেখ হাসিনার বড় প্রয়োজন রয়েছে।’
এই সময় পথসভায় উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শাহাদত, আওয়ামীলীগনেতা আবু সাইদ, মেম্বার দেলশাদ আলী, চান্দুড়িয়ার ইউপির মেম্বার মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামীললীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.