এবারের নির্বাচন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির নির্বাচন: ডাঃ ছালেক চৌধুরী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৭:৫২ অপরাহ্ন
এবারের নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

এবারের নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার নির্বাচন। দেশ আজ চরম ক্লান্তিকর সময় অতিবাহিত করছে। দেশে আজ একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা বিরাজ করছে। আগামী ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিটি নেতকর্মীকে নিজ নিজ ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে নির্বাচনের ফলাফল জোর করে নিজেদের দখলে নিতে না পারে। সারা দেশে আওয়ামী দুঃশাসনে অতিষ্ট হয়ে পড়েছে দেশের আপামর জনগণ। কেউ আজ নিরাপদে বসবাস করতে পারছে না। ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায়  নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি তিনবারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এবং বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ছালেক চৌধুরীর বাগান বাড়ীতে নির্বাচনী প্রচারাভিযান শুরুর প্রাক্কালে এক বিশাল কর্মী সভায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি তিনবারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এবং বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ছালেক চৌধুরী  প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক আমীর মোঃ আমিরুল ইসলাম।

নিয়ামতপুর উপজেলা যুবদলের সভাপতি মঞ্জুর রহমান এর  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক হাজিনগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপি পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের সাবেক সদস্য রফিকুল ইসলাম গামা, নিয়ামতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আঃ সাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন চপল চৌধুরী, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, আব্দুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ