এনটিআরসিএ আছে, নেই তার অভিভাবক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮, ৩:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

চেয়ারম্যান ছাড়াই চলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ১৮ সেপ্টেম্বর এনটিআরসি’র বিদায়ী  চেয়ারম্যান এ এম এম আজহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ৩০ সেপ্টেম্বর তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। গত ২৫ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ বিলালকে এনটিআরসিএ’র চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করা হলেও সোমবার (১ অক্টোবর) পর্যন্ত তিনি এ পদে যোগ দেননি।

এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধন ও প্রত্যয়ন প্রদান করা হয়। বাংলাদেশে প্রায়  ৩৫ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে; যা দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯৮ শতাংশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫-এর ১৭(১) ধারার বিধানমতে এনটিআরসিএ’র প্রতিবছর সম্পাদিত কর্মকান্ড সমন্বয়ে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় সমীপে উপস্থাপন করা হয়ে থাকে। বছরে দুটি পরীক্ষা নেয়ার কথা থাকলেও তা পেরে উঠছে না এনটিআরসিএ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ