স্টাফ রিপোর্টার।।
একাডেমিক স্বীকৃতি ও এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) ছাড়া এমপিওভুক্ত হতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান। তাই একাডেমিক স্বীকৃতির জন্য যেসব আবেদন কারিগরি শিক্ষা বোর্ডে জমা আছে তা দ্রুত নিষ্পত্তি করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। একই সঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে ইআইআইএন নম্বর পাওয়ার জন্য বোর্ডে আবেদন করার নির্দেশ দিয়ে কারিগরি বোর্ডকে অফিস আদেশ জারি করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেয়া শুরু হচ্ছে রোববার (২৬ আগস্ট)। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক সাজাবে সফটওয়্যার। এরপর কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সে তালিকা করা হবে।
এদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেয়া শুরু ২৬ আগস্ট। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানের যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক সাজাবে সফটওয়্যার। এরপর কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সে তালিকা করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত-সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ. কে. এম. জাকির হোসেন ভুঞা সোমবার (২০ আগস্ট) এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ আগস্ট থেকে ননএমপিও সাধারণ স্কুল ও কলেজ এমপিওভুক্তির আবেদন নেয়া শুরু হয় । শেষ হয় ২০ আগস্ট।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অনলাইনে এমপিওভুক্তির আবেদনের লিংক পাওয়া যাবে কারিগরি ও মাদসারা শিক্ষা বিভাগ (টিএমইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ব্যানবেইস, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। ওয়েবসাইটে ঢুকে এ সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে। সফটওয়্যারে তিনটি প্রয়োজনীয় আইকন (Icon) দেখা যাবে। এতে আবেদনের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। এমপিও প্রত্যাশী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নির্দেশনা অনুসরণ করে সহজেই অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
You must be logged in to post a comment.