আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
একজন ক্ষুদে কিশোর সাংবাদিক বনাম সমাজ সেবকের জীবন কাহিনী। যে সাংবাদিকতার পাশাপাশি সমাজের অবহেলীত, দরিদ্র, অসহায় ও অসুস্থ্য মানুষদের পাশে রয়েছেন..

আজ থেকে প্রায় ২৪ বছর পূর্বের একজন ক্ষুদে কিশোর সংবাদকর্মী বা সাংবাদিক থেকে বিভিন্নভাবে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লিখনির মাধ্যমে লড়াই করে দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সাথেই সাংবাদিকতা করে ( গ্রাম থেকে ওঠে আসা এক লরাকু সাংবাদিক ও সমাজ সেবকের কাহিনী )
যে, সাংবাদিকের লেখা প্রতিবেদন বা সংবাদের কারনে ইতিমধ্যেই ক্যানসার আক্রান্ত শিশু জিহাদ এর পরিবার, অগ্নীদগ্ধ হয়ে মারা যাওয়া তরুনী অন্তসত্যা গৃহবধূ মনিরার পরিবার ও একই মায়ের গর্ভে জ¤œনেয়া ৪ পঙ্গুর পরিবার সহ বেশ কয়েকটি দরিদ্র পরিবার পেয়েছেন সরকারী অর্থ সহ দেশ ও বিদেশ থেকে নগদ টাকা, গাভী, বাছুর ও পোশাক।
এছাড়া ও সমাজের নির্যাতিত সহ হতদরিদ্র পরিবার, অসহায় লোকজন ও অসুস্থ্যদের নিয়ে একের পর এক ছবি সহ প্রতিবেদন তৈরী ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করার মাধ্যমে, নির্যাতিত সহ হতদরিদ্র পরিবার, অসহায় লোকজন ও অসুস্থ্যদের একের পর এক উপকার করেই চলেছেন তিনি।
শুধু তাই না ঐ সাংবাদিক নিজে ও সংবাদ সংগ্রহর ফাঁকে ফাঁকে যাদের জীবন কাহিনী নিয়ে প্রতিবেদন তৈরী বা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছেন তাদের কারো বা নিচ্ছেন চিকিৎসা বা অপারেশান করার মত দ্বায়িত্ব নেয়া সহ দরিদ্র পঙ্গুকে নতুন হুইল চেয়ার ও কিনে দিয়েছেন । এছাড়া ও ঐ সাংবাদিক তার সাথে ওঠা-বসাকরা পরিচিত জনদের আর্থিক সহ সার্বিক সহযোগীতায় প্রতি বছরের শীত ও গরম মৌসুমে জেলার বিভিন্ন গ্রামগঞ্জে খুজে খুজে বের করে সমাজের পর্কৃত দরিদ্র পরিবারের বিশেষ করে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু ও অসুস্থ্যদের হাতে ও শরীরে তুলে দিচ্ছেন শাড়ি, লুঙ্গী ও কম্বল।

হাঁ এমনই একজন সাংবাদিক তিনি হলেন, নওগাঁ জেলা প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য ও মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সহ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জি এম মিঠন।
এব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন বলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামের মাত্র ১৩/১৪ বিঘা আবাদী জমি আলা পরিবারের আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে জ¤œ গ্রহন করেন তিনি। তার পিতার নাম মোঃ আশরাফ আলী। তারা ৩ ভাই ও ৩ বোন। ভাইদের মধ্যে সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন মেঝ।
সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন আরো জানান, আমি কিশোর বেলা থেকেইে একটু জেদি ছিলাম। আমার মনে আছে, যখন আমি ৪র্থ থেকে প্রথম ৫ম শ্রেণীতে ওঠি সেই সময় আমাদের গ্রামের নামে পরিচিতি বাজার ( নওহাটামোড়, চৌমাশিয়া বাজার) এর দোকান গুলোতে হকারদের দেয়া জাতীয় দৈনিক ও বগুড়া শহর থেকে প্রকাশিত দৈনিক-উত্তরবার্তা, আজ ও আগামীকাল, চাঁদনী বাজার সহ বিভিন্ন পত্রিকা গুলো সুযোগ পেলেই হাতে নিয়ে পড়তাম ও ভাবতাম আমি ও পত্রিকায় লেখালেখি করিব।
এমনকি ( মতামতের জন্য সম্পাদক দায়ী নয়) এমন অপশান দিয়ে পত্রিকার ভেতর পাতায় কিছু পাঠকের সংবাদ ছাঁপা হতো । আমি সে সময় এলাকার সমস্যা মূলক সংবাদ কাগজে লিখে পত্রিকায় দেয়া ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতাম এবং আমার লেখা প্রকাশ হওয়ায় আমি আরো আগ্রহী হয়ে উঠি মহান পেশা সাংবাদিকতার প্রতি।
এক পর্যায়ে মাত্র মাস দুয়েক এর ব্যবধানে বিঞ্জপ্তি দেখে সে সময়ই ঢাকা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় সংবাদ পাঠাতে থাকি এর কিছুদিন পর ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকায় নওগাঁ সংবাদদাতা হিসেবে কাজ করি।

এ পত্রিকা কর্তৃপক্ষই প্রথম আমাকে নওগাঁ প্রতিনিধি হিসেবে আইডি কার্ড পাঠিয়ে দেন। এভাবেই আমার সাংবাদিকতার শুরু , এরি মাঝেই কিশোর বয়সেই আমার গুরুজন কাছের বড় ভাই তৎকালীন জাতীয় দৈনিক-মানবজমীন ও দৈনিক-উত্তরবার্তা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ও বর্তমান ইনডিপেন্ডড টিভি ও দৈনিক-মানবজমীন ও বিডি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাতীয় দৈনিক-ইনকিলাব এর নওগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক সুমন এর সহযোগীতায় ১২/১৩ বছর পূর্বে বগুড়া শহর থেকে নতুন করে সে সময় প্রকাশিত দৈনিক-বগুড়া পত্রিকায় কাজ শুরু করি। ঐ সময় জেলার সিনিয়র সাংবাদিক (বাংলাদেশ বেতারের) আনোয়ার হোসেন,( দৈনিক-করতোয়ার) নবীর উদ্দীন,(দৈনিক-কালের কন্ঠ ও দেশটিভির) ফরিদুল করিম ফরিদ তরফদার,( এটিএন বাংলা ও এটিএন নিউজ এর) রায়হান আলম, (বাংলা ভিশন টিভির) বেলায়েত হোসেন, (দৈনিক-জনকন্ঠর) বিশ্বজিৎ মুনি দা ও মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সভাপতি ও চলচিত্র অভিনেতা গোলাম রসুল বাবু ভাই সহ জেলার সকল সাংবাদিকদের সহযোগীতায় দৈনিক-বগুড়া পত্রিকায় একটানা ৯/১০ বছর সাংবাদিকতা করেছি।
বর্তমানে বিভাগীয় শহর রাজশাহী থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক-লাল গোলাপ পত্রিকা সহ ঢাকা শহর থেকে প্রকাশিত ও ব্যাপক জনপ্রিয় দুটি নিউজ পোর্টাল (বিডি টুডেস ও টিটিভি বিডি) এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। পাশাপাশি নওগাঁর সাংবাদিকদের সুনামধন্য সংগঠন নওগাঁ জেলা প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য ও মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সহ সম্পাদক পদে দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সাথেই দায়িত্ব পালন করছি, এছাড়া ও আমি নিজেই আমার ব্যাক্তিগত একটি মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান চালাই।
আপনার লেখা সংবাদ বা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অনেক পরিবার উপকৃত হয়েছে এছাড়া ও আপনি নিজেই উদ্যোগ নিয়ে সংবাদ সংগ্রহর ফাঁকে ফাঁকে যাদের জীবন কাহিনী নিয়ে প্রতিবেদন তৈরী বা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছেন তাদের কারো বা নিয়েছেন চিকিৎসা বা অপারেশান করার দ্বায়িত্ব। এছাড়া ও প্রতি বছরের শীত ও গরম মৌসুমে সমাজের দরিদ্র পরিবারের বৃদ্ধ, বৃদ্ধা, শিশু ও অসুস্থ্যদের মাঝে শাড়ি, লুঙ্গী ও কম্বল ( অর্থাত সমাজ সেবা করেন) এ বিষয়ে সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন বলেন,
আমি প্রথম যখন বিভিন্ন পত্রিকা ছোট বেলায় হাতে নিতাম এবং পরতাম, সে সময় আমার মনে হয়েছে এসব পত্রিকায় সমাজের অসহায় মানুষদের দূর্বিসহ জীবন-যাপনের কাহিনী, অসুস্থ্যদের কাহিনী সহ বিভিন্ন পর্যায়ের অবহেলীত মানুষের কাহিনী সঠিকভাবে লিখে পত্রিকায় প্রকাশ করতে পারলে সমাজের উচ্চ অবস্থানে থাকা দানশীল লোকজনরা কাহিনী পড়ে সহযোগীতায় এগিয়ে আসবেন এছাড়া ও আমি সেই সময় পত্রিকার পাতায় অনেক লেখকের লেখায় পড়েছি এবং জেনেছি যে, সাংবাদিকরা হলেন জাতীর বিবেক, সাংবাদিকতা হলো মহান পেশা। তাই আমি সেই ছোট বেলা সাংবাদিকতার শুরু থেকেই (জাতীর বিবেক ও মহান পেশা ) এদুটি শব্দ আমি কোন দিনের জন্য ও ভুলিনি এমনকি এখনো না। তাই আমি সংবাদ সংগ্রহর ফাঁকে ফাঁকে যাদের জীবন কাহিনী নিয়ে প্রতিবেদন তৈরী বা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করি সেই প্রতিবেদন প্রকাশের পর বা পড়ার পর ও যদি কোন দানবীর ব্যাক্তিবর্গ বা প্রতিষ্ঠান সহযোগীতায় এগিয়ে না আসেন, আমি আমার সাথে চলা একঝাক তরুন যারা বিভিন্ন পেশা বা কর্মে জরিত তাদের আর্থিক ও সার্বিক সহযোগীয় অসহায় মানুষদের সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করি মাত্র।
যেমন, গত প্রায় ৩ মাস পূর্বে জেলার মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ য় শ্রেনীর ১০ বছরের শিশু শিক্ষার্থী একচোঁখ ধারী আহসান হাবিব।
অর্থ অভাবে বিনা চিকিৎসায় আহসান হাবিব ইতি পূর্বেই হারিয়েছেন একটি চোঁখ। তার ভাল থাকা একমাত্র চোঁখটিতে ও পূর্বের ব্যাধি ধরা পড়লেও তার অভাবি ভ্যান চালক পিতা চিকিৎসা করাতে পারছিলেন না এমনকি তার পিতা ধরেই নিয়েছিলেন যে, তার ছেলে অল্পদিনের মধ্যেই অন্ধ হয়ে যাবেন, এজন্য ছেলেকে বিদ্যালয়ে ও যাওয়া বন্ধ করালে প্রথমে ঘটনাটি জানতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন এবং ঘটনাটি আমাকে জানালে, আমি ঐ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আলতাব হোসেন ও শিক্ষার্থীর পিতা ও মাতার সাথে কথা বলে এক চোঁখধারী শিক্ষার্থী আহসান হাবিবকে নিয়ে ছবি সহ প্রতিবেদন লিখে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করি।
কিন্তু সমাজের কোন ব্যাক্তিই সেই শিক্ষার্থীর করুন কাহিনী পড়ার পর ও সহযোগীতায় এগিয়ে না আসায়, আমি নিজেই উদ্যোগ নিয়ে আমার সাথে চলাফেরা করা একঝাক তরুন সহ বিভিন্ন ব্যাক্তি বর্গের কাছে থেকে আর্থিক সহযোগীতা নিয়ে সেই শিক্ষার্থীর চোঁখের চিকিৎসার ব্যবস্থা করেছি।
সর্বশেষ গত নভেম্বর মাসে মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া আদিবাসী পাড়ার দুই সন্তানের জনক সুরেন পাহান বিনা চিকিৎসায় ৬ মাস ধরে বাড়িতে পড়ে থাকায় তাকে ও দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী দূর্বিসহ জীবন-যাপন করছিলেন। ঐ গ্রামের সাজ্জাদ হোসেন মন্ডলের মাধ্যমে প্রথমে খবর পেয়ে সরজমিনে আদিবাসী সুরেন পাহানের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সুরেন পাহানের স্ত্রী দুই সন্তানকে নিয়ে দূর্বিসহ জীবন-যাপন করার কাহিনী ছবি সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করার পর ও কেউ সুরেন পাহানের অপারেশান বা চিকিৎসা সহায়তা করার জন্য এগিয়ে না আসায় সেই শিশু শিক্ষার্থীর মতোই অর্থ সংগ্রহ করে নওগাঁ জেলা শহরের একটি বে-সরকারী ক্লিনিকে অপারেশান করানো হয় সুরেন পাহানকে। বর্তমানে সুরেন পাহান সুস্থ্য হয়ে গেরস্তদের বাড়িতে কাজ করে ভাল ভাবেই স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছেন বলেই জানিয়েছেন ঐ আদীবাসী পাড়ার লোকজন।
শহিদুল ইসলাম জি এম মিঠন আরো বলেন, আসলেই আমি সাংবাদিকতাকে পেশা হিসেবে গত ২৪ বছরে ও এখন পর্যন্ত নেয়নি, আমি কৃষকের সন্তান ও সেই সাথে আমার পেশা হলো মোবাইল ফোনের ব্যবসা। কৃষি কাজ ও ব্যবসার পাশাপাশি জাতীর বিবেক বা মহান পেশা হওয়ায় আমি সাংবাদিকতাকে নেশা হিসেবে নিয়েছি।
আর এজন্যই আমি প্রতিনিয়ত ঘটা ঘটনাগুলোর সাথেই পাল্লাদিয়ে নিয়মিত সেবা মূলক বা সাধারন দরিদ্র ও অসহায় মানুষের উপকারে আসবে এমনই প্রতিবেদন বেশি বেশি লিখি ও মিডিয়ায় পাঠিয়ে প্রকাশ করি।
এছাড়া ও প্রতি বছরের শীত ও গরম মৌসুমে খুজে খুজে বের করে সমাজের পর্কৃত দরিদ্র পরিবারের অসহায় বৃদ্ধ, বৃদ্ধা, শিশু ও অসুস্থ্যদের হাতে ও শরীরে তুলে দেয় শাড়ি, লুঙ্গী ও শীত নিবারনের জন্য কম্বল।
বিগত বছরের শীত মৌসুমের ন্যায় চলতি শীত মৌসুমের শুরু থেকেই নওগাঁ সদর, পতœীতলা, মহাদেবপুর ও মান্দা উপজেলার বাছাইকৃত বেশ কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের অসহায় শীর্তাত বৃদ্ধ, বৃদ্ধা, শিশু ও অসুস্থ্যদের শরীরে কম্বল দেয়া শুরু করা হয়েছে।
ইতি মধ্যেই ৪ শত কম্বল বিতরন করা হয়েগেছে। এখনো এমন কিছু খুবই দরিদ্র পরিবারের বৃব্ধ ও বৃদ্ধা সহ অসুস্থ্যরা আমার কাছে আসছেন, আমি ও আমার সহযোগীরা সাধ্যমত কম্বল দিয়ে সহযোগীতা করেই যাচ্ছি।
আর আমার সাথে থেকে সেবামূলক সব কাজ গুলোতে আর্থিক সহ সার্বিক সহযোগীতা করছেন, চাকুরীজিবী নয়ন পোদ্দার, আমার সহকর্মী শাহীন চৌধুরী ও সুইট হোসেন সহ সাঈদ হোসেন, নজরুল ইসলাম বাবু, সাইফুল রহমান, এরশাদ আলী, এ্যাডভোকেট নজরুল ইসলাম নূর ঢাকা, মোসাব্বির হোসেন সাগর, আশিফ আকবর রুদ্র ঢাকা শহর, আল-আমিন, পল্লী চিকিৎসক এনামুল হক ফাইন ও আসাদুজ্জামান রানা সহ সাথে চলা একঝাক তরুন। এছাড়া ও আরো কিছু ব্যাক্তিবর্গ আছেন তারা ও আর্থিক সহযোগীতা করেন।
এক কথায় আমি একদিকে সংবাদ ও প্রতিবেদন লিখে মিডিয়ায় প্রকাশের মাধ্যমে ও অপরদিকে আমার কাছের লোকজনের আর্থিক সহযোগীতায় প্রতি বছর শীত ও গরম মৌসুমে খুজে খুজে বের করে সমাজের পর্কৃত দরিদ্র পরিবারের অসহায় বৃদ্ধ, বৃদ্ধা, শিশু ও অসুস্থ্যদের হাতে ও শরীরে তুলে দেয় শাড়ি, লুঙ্গী ও শীত নিবারনের জন্য কম্বল এবং সেই সাথেই নেয় বিনা চিকিৎসায় পড়ে থাকা অসুস্থ্যদের চিকিৎসার উদ্যোগ।
আমি যে একজন সাংবাদিক। মানুষজন বলেন, আমি বা সাংবাদিকরা জাতীর বিবেক ও আমাদের পেশা মহান পেশা। আর উপরোক্ত কথাগুলোর বাস্তবতা সাধারন গ্রামের লোকজনের মনের মাঝে আজীবন ধারন করে রাখার উদ্দেশ্যেই আমি সকলের দোয়া, সহযোগীতা ও ভালবাসায় এভাবেই সাংবাদিকতা চালিয়ে যাচ্ছি বা আগামীতে ও যতদিন এ পেশা বা নেশায় জড়িয়ে থাকিব সকল সাংবাদিকদের জাতীর বিবেক ও মহান পেশাকে জনসাধারনের মনের মাঝে রেখেই যাব ইনশাল্লাহ।
You must be logged in to post a comment.