উপজেলা পরিষদ নির্বাচন : নওগাঁয় প্রার্থী নির্বাচনে ভোটের আগেই ভোটগ্রহণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৪৩ অপরাহ্ন
মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯...

আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ার‌্যম্যান পদে আওয়ামীলীগের ৯জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় একক প্রার্থী মনোনীত করার জন্য ভোটের আগে ভোট অনুষ্ঠিত হয়েছে।

গত ১লা ফেব্রুয়ারী’১৯ শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদরে দলীয় কার্যালয়ে নওগাঁ-১আসনের সাংসদ ও খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহীর পরিষদর সদস্যরা তাদের ভোট অধিকার বলে ভোট প্রয়োগ করেন। ভোটগ্রহণের পূর্বেই প্রার্থী সাবেক কমান্ডার ওমর আলী ও মহিলা আওয়ামীলীগের নার্গিস সরকার এবং রায়হান মাস্টার তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু) সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান ও বর্তমান ভাইসচেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলীসহ ৬জন প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রার্থী মনোনয়নে ভোট গ্রহণ শুরু হয়।

ঘন্টাকাল ব্যাপী ভোটগ্রহণ শেষে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহের চেয়ে ১ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মনোনীত হন।

তবে কার্যনির্বাহী পরিষদের ভোটে শাহাজাহান হোসেন প্রার্থী মনোনীত হলেও দলের সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ-১আসনের ৩টি উপজেলা হতে প্রতি উপজেলায় ৩জন করে প্রার্থীর নাম মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর পরে তফশীল ঘোষণার পূর্ব মহুর্তে উপজেলাগুলোতে সঠিক প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ