উপজেলা পরিষদ নির্বাচন : তৃণমূলের ভোটে ভাইসচেয়ারম্যান পদে এককপ্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:০০ অপরাহ্ন
তৃণমূলের ভোটে নাসিমা বেগম ও শরিফুল ইসলাম ভাইসচেয়ারম্যান পদে চূড়ান্ত এককপ্রার্থী মনোনীত....

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি ।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় তৃণমূলের ভোটে মহিলা ও পুরুষ ভাইসচেয়ারম্যান পদের জন্য এককভাবে দু’জনকে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গত ৬ই ফেব্রুয়ারী’১৯ বুধবার কাতিপুর কালিনগর স্কুল প্রাঙ্গণে স্থানীয় নেতৃবৃন্দের ভোটে উপজেলা মহিলালীগ সভাপতি নাসিমা বেগম ও কৃষকলীগ সভাপতি শরিফুল ইসলামকে চূড়ান্তভাবে এককপ্রার্থী মনোনীত করা হয়।

দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে পোরশা উপজেলার তৃণমূল নেতাদের ভোট দেয়ার মাধ্যমে তাদের দু’জনকে মনোনীত করা হয়েছে।

এতে শরিফুল ইসলাম ৮১ ও নাসিমা বেগম ৩৯ভোট পেয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ